টিকার বাধ্যবাধকতা বিরোধী বিক্ষোভ

কানাডার মত ট্রাক ও ক্যাম্পারভ্যান নিয়ে মঙ্গলবার নিউজিল্যান্ড সংসদ ভবনের পাশে জড়ো হয়ে শত শত মানুষ টিকার বাধ্যবাধকতা ও মহামারী উপলক্ষে জারি করা কড়া বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
'কনভয় ফর ফ্রিডম' নামের এই আন্দোলনের ডাকে দেশটির বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা রাজধানী ওয়েলিংটনে একত্রিত হন । মাত্র কিছুদিন পরই বছরের প্রথম ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী জাসিন্দা অ্যাডার্নের।
বিক্ষোভকারীরা বেশিরভাগই মাস্ক পরিহিত ছিলেন না। বিক্ষোভ চলাকালে তারা ফ্রিডম লেখা প্ল্যাকার্ড ধারণ করেন এবং কভিড-১৯ এর কড়া বিধিনিষেধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত রাস্তা বন্ধ করে সংসদ ভবনের বাইরে অবস্থান করার ঘোষণা দেন।
দিনব্যাপী বিক্ষোভকারীদের এই প্রতিবাদকে, করোনা প্রতিরোধে নেয়া বিধিনিষেধ ও কঠোর নিয়মের বিরুদ্ধে কানাডার রাজধানী অটোয়া অচল করে দেয়া ট্রাক চালকদের আন্দোলনের অনুরুপ বলা হচ্ছে।
-B










