মাহে রমজান শুরু
A
By A Monitor Report
Published: February 19, 2026 | 12:00 AM1 min read

ঢাকাঃ দেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়।
সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভার ঘোষণা অনুযায়ী দেশে আজ (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।
গতকাল মসজিদগুলোতে এশার নামাজের পর শুরু হয় তারাবিহর জামাত। তারাবিহ আদায় করে রোজার প্রস্তুতিপর্ব শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভোররাতে সাহরি খেয়ে প্রথম রোজার নিয়ত করেন তারা। আজ থেকে মাসজুড়ে দিনে রোজা রাখার পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, দান-খয়রাতের মাধ্যমে পুণ্য হাসিলে নিবেদিত থাকবেন মুসলিমরা। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়।
-B
Spread the word










