আমিরাতে যেতে লাগবে না র্যাপিড পিসিআর টেস্ট
A
By A Monitor Report
Published: March 01, 2022 | 12:00 AM1 min read

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে বিমানবন্দরে যাত্রীদের আর র্যাপিড পিসিআর টেস্ট লাগবে না। দেশটির বিমান সংস্থাগুলো এরইমধ্যে এ ঘোষণার কথা তাদের ওয়েবসাইটে আপডেট করেছে। এছাড়া ভারতীয় উপমহাদেশের অনেক বিমান সংস্থাও র্যাপিড পিসিআর টেস্ট বাতিলের কথা নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত যেতে হলে ৬ ঘন্টা পূর্বে বিমানবন্দরে পিসিআর পরীক্ষার যে নিয়ম ছিল তা বাতিল করা হয়েছে। তবে তাদেরকে অবশ্যই কিউআর কোড সম্বলিত নেগেটিভ কোভিড পিসিআর টেস্টের সনদ দেখাতে হবে। এই টেস্ট হতে হবে যাত্রা শুরুর পূর্বের ৪৮ ঘন্টার মধ্যে। এই টেস্ট করতে হবে অনুমোদিত কেন্দ্রগুলো থেকে। এছাড়া দুবাই পৌঁছানোর পর বিমানবন্দরে আরেকবার পিসিআর টেস্ট করতে হবে যাত্রীদের।
-B
Spread the word










