দেড় ঘণ্টা পর সচল শাহ আমানত বিমানবন্দর
A
মনিটর রিপোর্ট
Published: August 08, 2022 | 12:00 AM1 min read

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।
রোববার (৭ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ পর্যন্ত প্লেন ওঠানামা বন্ধ ছিল।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘একটি প্রশিক্ষণ বিমানের চাকায় সমস্যা হওয়ার কারণে এটি রানওয়েতে আটকে থাকে। এ জন্য প্রায় দেড় ঘণ্টা রানওয়ে বন্ধ ছিল। বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রানওয়ে পুনরায় চালু হয়েছে।’
এদিকে বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ড করার পর মোড় নেওয়ার সময় চাকা খুলে যায়। এ কারণে বিমানটি রানওয়েতে পড়ে যায়। এতে কেউ আহত হননি বলে জানা গেছে।
-B
Spread the word










