নবরূপে সাজলো শাহজালালে বিমানের কাউন্টারের

নতুন বছর বরণ ও বিমানের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেবার মান বৃদ্ধিকল্পে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কাউন্টার কাউন্টার অত্যাধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে নবরূপে সজ্জিতকরণ করেছে।
বোর্ডিং ডেস্ক আধুনিকীকরণসহ অত্যাধুনিক ডিসপ্লে সিস্টেম সংযুক্ত করা হয়েছে। যাত্রীগণ খুব সহজেই ডিসপ্লেতে ফ্লাইট ইনফরমেশন দেখতে পাবেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ্ মোস্তফা কামাল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এ এইচ এম তৌহিদ-উল আহসান, বিমানের পরিচালক, অন্যান্য এয়ারলাইন্সের কর্মকর্তাসহ বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ্ মোস্তফা কামাল অনুষ্ঠানে বলেন, 'যাত্রীসেবার মান উত্তরোত্তর বৃদ্ধির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন বছরে যাত্রীসেবায় নতুনত্ব আসবে। এরই অংশ হিসেবে বছরের শেষ দিনে অভ্যন্তরীণ টার্মিনালের কাউন্টারকে নবরূপে সজ্জিত করা হয়েছে। যাত্রীরা আগের চেয়ে অধিকতর মানসম্মত সেবা লাভ করবেন।'










