জাল কাগজপত্র জমা দিলে প্রত্যাখ্যাত হবে শেনজেন ভিসা
A
By A Monitor Report
Published: March 30, 2026 | 01:37 PM1 min read

ঢাকাঃ শেনজেন ভিসা পেতে জাল কাগজপত্র জমা দিলে আবেদন প্রত্যাখ্যান করা হবে বলে জানানো হয়েছে।সোমবার ( ৩০ মার্চ) ঢাকার শেনজেনভুক্ত দেশের দূতাবাসগুলো এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ভিসা আবেদনকারীদের উদ্দেশ্য বলেছে-আপনার আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল এবং অপরিবর্তিত কাগজপত্র জমা দিন। জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে আপনার আবেদনটি প্রত্যাখ্যান করা হবে।
-B
Spread the word










