তুষারঝড়ে ভিয়েনা বিমানবন্দর অচল
A
By A Monitor Report
Published: February 21, 2026 | 12:00 AM1 min read

ঢাকা : অস্ট্রিয়ায় প্রবল তুষারঝড়ে শুক্রবার ( ২0 ফেব্রুয়ারী)ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে রাজধানী ভিয়েনার বিমানবন্দর সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়।
প্রাকৃতিক দুর্যোগের কারণে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্লাইট চলাচল কেন্দ্রে রাজধানী ভিয়েনা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, এমন বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত করা হয়েছে। একইভাবে ২৩০টিরও বেশি আগত ফ্লাইটও ব্যাহত হয়েছে বা রুট পরিবর্তন করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘যে সব যাত্রীর ফ্লাইট বিলম্বিত হয়েছে, তাদের বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’
বার্তাসংস্থা জানিয়েছে, ওই এলাকায় প্রায় ২০ সেন্টিমিটার (প্রায় আট ইঞ্চি) তুষারপাত হয়েছে।
-B
Spread the word










