'ঢাকা ট্রাভেল মার্ট' উপলক্ষে বিমানের বিশেষ অফার
A
By A Monitor Report
Published: May 31, 2022 | 12:00 AM1 min read

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আগামী বৃহস্পতিবার ২থেকে ৪ জুন পর্যন্ত তিন দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্ট ২০২২ এ এয়ারলাইন্স পার্টনার হিসেবে অংশগ্রহণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মেলা উপলক্ষে দেশী-বিদেশী পর্যটকদের উৎসাহিত করতে এবং ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে বিভিন্ন রুটের টিকিটে বিশেষ ছাড় (অফার) দেয়ার ঘোষণা দিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে মেলা উপলক্ষে ঢাকা থেকে কলকাতা, দিল্লি, কাঠমুন্ডু, কুয়ালালামপুর, ব্যাংকক এবং শারজা রুটে ২০ শতাংশ, এবং আন্তর্জাতিক অন্যান্য রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দেয়া হবে।
মেলা পরিদর্শনে আসা দর্শনার্থীদের জন্য উদ্বোধনী দিনে প্রবেশ টিকিটের ওপর রাফেল ড্র-এর ব্যবস্থা থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত মেলা চলবে।
-B
Spread the word










