নেদারল্যান্ডসের ভিসা আবেদন নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস
A
By A Monitor Report
Published: October 01, 2025 | 12:00 AM1 min read

ঢাকা : আগামী ১৫ অক্টোবর থেকে নেদারল্যান্ডসের জন্য শেনজেন ভিসা আবেদন নেওয়া বন্ধ ঘোষণা করছে ঢাকার সুইডিশ দূতাবাস।
বুধবার (১ অক্টোবর) দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার সুইডেন দূতাবাস শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করবে না। ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ দিন আগামী ১৫ অক্টোবর। যদি নেদারল্যান্ডস শেনজেন অঞ্চলে ভ্রমণের জন্য আপনার প্রধান গন্তব্য হয় তবে আপনাকে সরাসরি ডাচ কর্তৃপক্ষের মাধ্যমে আপডেট হওয়া আবেদন প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।
এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে বেলজিয়ামের ভিসা আবেদন নেওয়া বন্ধ করে দেয় সুইডিশ দূতাবাস।
-B
Spread the word










