সিলেট চেম্বারের নব-নির্বাচিত পরিচালনা পরিষদকে দেশ ফাউন্ডেশন ইউকের ফুলেল শুভেচ্ছা
A
By A Monitor Report
Published: January 09, 2022 | 12:00 AM1 min read

সিলেটঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব-নির্বাচিত পরিচালনা পরিষদকে ০৮ জানুয়ারী ২০২২ইং সকাল ১১:৩০ ঘটিকায় সিলেট চেম্বার কার্যালয়ে দেশ ফাউন্ডেশন ইউকে এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব-নির্বাচিত সভাপতি জনাব তাহমিন আহমদ, সহ সভাপতি জনাব মোঃ আতিক হোসেন ও নব-নির্বাচিত পরিচালনা পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দেশ ফাউন্ডেশন ইউকে এর চেয়ারম্যান ড মিসবাউর রহমান, প্রতিনিধি মোঃ আনোয়ার আলী ও কামরুল হাসান টিটু।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক জনাব আবু তাহের মোঃ শোয়েব, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি জনাব চন্দন সাহা, সিলেট চেম্বারের সদস্য জনাব জয়দেব চক্রবর্তী, জনাব সুদীপ্ত রায় প্রমুখ।
Spread the word










