কভিডপূর্ব পর্যায়ে ফিরছে আর্ট মার্কেট
A
By A Monitor Report
Published: December 21, 2023 | 12:00 AM1 min read

বিশ্বজুড়ে কভিডপূর্ব পর্যায়ে ফিরছে আর্ট মার্কেট বা শিল্পের বাজার। বাজারের এমন প্রবণতাকে আগামী বছরের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
দুবাইয়ের অ্যালেনা ভ্যাভিলিনা পেশায় একজন মিশ্র মাধ্যম (মিক্স মিডিয়া) পরাবাস্তব শিল্প বিশেষজ্ঞ। তার মতে, একটি দীর্ঘ যাত্রার পরও শিল্পটি এখনো পুরোপুরিভাবে আগের অবস্থানে ফিরে আসেনি। তবে আবারো ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এটি। ২০২৪ সালের জন্য এটি খুবই ইতিবাচক লক্ষণ।
সর্বশেষ তথ্যমতে, ২০২২ সালে আর্ট মার্কেটের বৈশ্বিক বাজার ৬ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এটি দেড় দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এবং প্রাক-মহামারী পর্যায়ের কাছাকাছি। ২০২৩ সালের পরিসংখ্যানে এর পরিমাণ ৭ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
-B
Spread the word










