মাঝ আকাশে খুলে গেল উড়োজাহাজের দরজা
মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খুলে যাওয়া কিংবা কোনও দুর্ঘটনা ঘটা নতুন কিছু নয়। তবে মাঝ আকাশে উড়োজাহাজের দরজা এমনিই খুলে যাবে তেমন ঘটনা শোনা যায় নি। সম্প্রতি এমনি এক ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ব্রাজিলে ।
‘ব্রেকিং অ্যাভিয়েশন নিউজ় অ্যান্ড ভিডিয়োজ়’ নামে একটি টুইটার অ্যাকাউন্টে সেই ঘটনার ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায় , উড়োজাহাজের দরজা নিজে থেকেই খুলে যায় । উড়োজাহাজের ভিতরে হু হু করে হাওয়া ঢুকছে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা। সেই সময় এক যাত্রী সেই ঘটনার ভিডিও করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
দ্য এমব্রায়ের-১১০ উড়োজাহাজে ব্রাজিলের খ্যাতনামা গায়ক টিয়েরি এবং তাঁর গানের দল মারানহাওয়ের সাও লুই থেকে অনুষ্ঠান সেরে ফিরছিলেন। উড়োজাহাজটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে আচমকাই দরজা খুলে যায়। সেই অবস্থাতেও উড়োজাহাজটি চালিয়ে নিয়ে যান পাইলট। এরপর সাও লুই বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করলে পাইলটকে উড়োজাহাজটি জরুরি ভিত্তিতে নামানোর নির্দেশ দেওয়া হয়। তার পরেই পাইলট নিরাপদেই নামান।
-B










