চট্টগ্রাম-সিলেট রুটে বিমান উড়বে ৮ জানু থেকে

দেশের গুরুত্বপূর্ণ দুটি বিভাগীয় ও পর্যটন শহর চট্টগ্রাম ও সিলেটকে যুক্ত করে নিয়ে ফ্লাইট ঘোষণা করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৮ জানুয়ারি থেকে চলবে এই ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি থেকে সপ্তাহে দুইদিন (বুধবার ও শনিবার) চট্টগ্রাম থেকে সিলেট ও সিলেট থেকে চট্টগ্রাম রুটে ফ্লাইট চলাচল করবে। এই দুইদিন বেলা ১১টা ১৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে রওনা হয়ে ১ ঘণ্টা ২০ মিনিটে সিলেটে পৌঁছাবে।
একই ফ্লাইট সিলেট থেকে দুপুর ১টায় রওনা হয়ে ২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
এই রুটে যাত্রীদের জন্য সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৪,২০০ টাকা। রিটার্ন ভাড়া ৮,৪০০।
উল্লেখ্য যে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ২০২১ সালের ১৭ মার্চ সিলেট-চট্টগ্রাম পথে বিমানের ফ্লাইট চালু হয়।
করোনা মহামারির ব্যাপকতায় সে বছরের এপ্রিলেই বন্ধ হয়ে ফ্লাইট।
পরিস্থিতি অনুকূল থাকায় এখন আবার ফ্লাইট চালু হচ্ছে বলে বিমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।










