সমীক্ষা রিপোর্টে আবারও প্রথম এমিরেটস

হামবুর্গ-ভিত্তিক এক সমীক্ষায় আবারও বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স শীর্ষ স্থান দখল করলো।
২৫টি এয়ারলাইন্স জরিপ করে সমীক্ষায় বলা হয়েছে, ঝুঁকি সূচকে ৯৫.০৫ শতাংশ স্কোর নিয়ে এমিরেটস এয়ারলাইন্স নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়্যাল ডাচ এয়ারলাইন্স ‘কেএলএম’, যার স্কোর হলো (৯৩.৩১) হারিয়ে প্রথম স্থান অধিকার করেছে।
এছাড়া অন্যান্যদের মধ্যে জেট ব্লু পেয়েছে ৯১.৬১, ডেল্টা ৯১.৫৫ এবং ইজিজেট ৯১.২৮।
প্রথমবারের মতো এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ডেটা অ্যাসেসমেন্ট সেন্টার চারটি অঞ্চলের একটিতে বিশ্বের বৃহত্তম এয়ারলাইন্সগুলোর তুলনা করে আঞ্চলিক র্যানঙ্কিং প্রকাশ করে।
ইউরোপে ৯৩.৩১ পেয়ে প্রথম স্থানে রয়েছে রয়্যাল ডাচ এয়ারলাইন্স। ফিনিশ ‘ফিন এয়ার’ স্কোর করেছে ৯৩.১৬ শতাংশ, এয়ার ইউরোপ ৯৩.১২ শতাংশ, ট্রান্সাভিয়া ৯২.৮৩ শতাংশ, ইজিজেট ৯১.২৮ শতাংশ এবং নরওয়েজিয়ান ৯০.৯৫ শতাংশ।










