আইফোন ১৪ বাজারে আসছে ৭ সেপ্টেম্বর

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অ্যাপল বাজারে আনছে নতুন প্রজন্মের আইফোন ১৪।
একাধিক মডেলে আসছে নতুন আইওএস ফোন। ৭ সেপ্টেম্বর এক ইভেন্টে নতুন আইফোন সিরিজ বাজারে আসবে।
সেপ্টেম্বর ইভেন্টে নতুন চারটি আইফোন ও নতুন তিনটি আইপ্যাড বাজারে আসবে।
এশিয়ায় অ্যাপলের এক সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সেপ্টেম্বরে চারটি নতুন আইফোন লঞ্চ হবে। এই ফোনগুলো হল-আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১২ মিনি।
এতদিন আইফোন ১৪ মিনির পরিবর্তে আইফোন ১৪ ম্যাক্স বাজারে আসা নিয়ে কানাঘুষো চলছিল। এবার সেই জল্পনার ইতি টানল অ্যাপল।
নতুন ফোনের সঙ্গে নতুন তিনটি আইপ্যাডও আসছে। এগুলো হলো- আইপ্যাড ১০.২ (১০ জেনারেশন), আইপ্যাড ১২.৯ (৬ জেনারেশন) এবং আইফোন প্রো ১১ (৪ জেনারেশন)।
সূত্র মতে, এশিয়ায় সরবরাহকারী সংস্থাকে আগামী মাস থেকে এই সাতটি মডেল মজুত করার নির্দেশ পাঠিয়েছে অ্যাপল।
যদিও এই তালিকা থেকে আইফোন ১৪ ম্যাক্স মডেল বাদ যাওয়ায় অবাক হয়েছেন অনেকেই। বিগত ৬ মাসের বেশি সময় ধরে এই ফোন বাজারে আসার খবর একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছিল। যদিও এই বিষয়ে এখনও অ্যাপলের পক্ষ থেকে অফিশিয়ালি কিছুই জানানো হয়নি। তাই এই ফোন লঞ্চের খবর উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ডিভাইসগুলো উন্মোচন হলেও বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে। এছাড়াও চলতি বছরেই বাজারে আসতে পারে অ্যাপল ওয়াচের তিনটি নতুন মডেল।
-B










