পুষ্টি বিকাশে ''এগ ব্যাঙ্ক''র যাত্রা শুরু
''সুস্থ সবল জাতি এবং শিশুর সুস্থ জীবন'' স্লোগান সামনে রেখে রোটারি ক্লাব অব ঢাকা প্রিমিয়ার অফিসিয়ালি বাংলাদেশে প্রথমবারের মত ''এগ ব্যাঙ্ক'' গঠন করেছে।
সম্প্রতি রাজধানীর একটি অভিজাত রেস্তোরায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর- ৩২৮১ রোটারিয়ান মোতাসিম বিল্লাহ ফারুকী এবং রোটারিয়ান আবুল ফায়েজ খান চৌধুরী যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুস্বাস্থ্য নিয়ে সুস্থভাবে বেড়ে ওঠা ও বেঁচে থাকা আমাদের অধিকার। এজন্য আমাদের পুষ্টিকর খাবার প্রয়োজন। অপুষ্টিজনিত বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পেতে আমাদের প্রয়োজন সব পুষ্টি উপাদান কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে দেশের অধিকাংশ মানুষ, বিশেষত শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। একটি ডিম এক্ষেত্রে যথেষ্ট পরিমান পুষ্টি সরবরাহ করতে সক্ষম। রোটারি ক্লাব অব ঢাকা প্রিমিয়ার দেশে প্রথমবারের মত ''এগ ব্যাঙ্ক'' গঠন করে বিভিন্ন হাসপাতাল , এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও বৃদ্ধাশ্রমে নিয়মিত পুষ্টির জন্য বিনামূল্যে ডিম দেবার যে উদ্যোগ গ্রহণ করেছে তা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি এই কার্যক্রমে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি ফায়েজ খান বলেন, পুষ্টি চাহিদা মেটানোর সাথে সাথে মানসিক বিকাশের জন্যও আমাদের উপযুক্ত যত্ন নিতে হবে। এজন্য পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য পরিচর্যা পেতে চাই। এর ফলে শিশুরা ভবিষ্যতের জন্য সুস্থ, সবল কর্মক্ষম ও মেধাবী হয়ে বেড়ে ওঠে সমাজ এবং দেশকে আলোকিত করে তুলতে সক্ষম হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে''এগ ব্যাঙ্ক''র উদ্যোক্তা সৈয়দ গোলাম কাদেরও জহিরুদ্দিন বাবর বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন রেজাউল গনি রানা।
-B










