বিডি-ইনবাউন্ড অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

দেশের পর্যটন শিল্পের অন্যতম বাণিজ্য সংগঠন ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ২০২১-২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেজাউল একরাম, প্রথম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জালাল উদ্দিন টিপু ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বেগম আজিজা সালিম।
এছাড়াও পরিচালক নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান খান – (ফাইনান্স), সৈয়দ আহমেদ আলি (ইভেন্টস এন্ড কালচার), মোঃ ময়েনুল আহসান ( অর্গানাইজেশন এন্ড মেম্বারশিপ), মোঃ আব্দুর রাজ্জাক (লিগ্যাল এন্ড মিডিএশন), মোঃ ধুসর আহমেদ (ট্রেইনিং এন্ড রিসার্চ), মোঃ জহিরুল কবির চৌধুরি(ল রিফরম এন্ড পলিসি রিকমেন্ডেশন), মোঃ আর এইচ এম ইমরান চৌধুরি(প্রিন্টিং, পাবলিকেশন এন্ড মিডিয়া), মোঃ সুমন কাজী (ট্রেড প্রমোশন এন্ড বিজ নেস ডেভেলপমেন্ট)।
এগারো সদস্যের পরিচালনা পরিষদ আগামী সাধারন সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য যে, গত ৯ জানুয়ারি ২০২২ সংস্থাটির কনফারেন্স রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে সভায় সংস্থার বার্ষিক কার্য, আর্থিক ও অডিট প্রতিবেদন এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।










