উড়লো বিমানের শারজাহ ফ্লাইট

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে রাষ্ট্রীয় শতভাগ মালিকানাধীন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ১০-৩০টায় ১৫৮
জন যাত্রী নিয়ে বিজি-১৫২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আমিরাতের স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে পৌঁছে। আবার শারজাহ থেকে ভোর ৪টায় ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে।
বিমান কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট বিজি-১৫২ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রবিবার শারজাহ থেকে ভোর ৪টায় ছেড়ে এসে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে। চট্টগ্রাম থেকে সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে দুপুর ১২টা ৩০ মিনিটে।
উল্লেখ্য যে, করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের কারণে ২০২০ সালে এ রুটে ফ্লাইট বন্ধ হয়েছিল।
বিমান জানিয়েছে, বিমানের যেকোনো সেলস অফিস, বলাকার প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (২৪/৭): মুঠোফোন নম্বর: ০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/ ২১৩৬, বিমান কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ঢাকা-শারজাহর টিকিট কেনা যাবে।
ট্রাভেল অ্যাডভাইজরি অনুযায়ী ফ্লাইটসূচির অন্তত আট ঘণ্টা আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে যাত্রীদের সব আনুষ্ঠানিকতা শুরু করার অনুরোধ জানিয়েছে বিমান।
-B










