জেট ফুয়েলের দাম ১৭ মাসে ১৩ বার বাড়ল

আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। গত ১৭ মাসে এ পর্যন্ত ১৩ বার বাড়ানো হলো জেট ফুয়েলের দাম।
অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়ে বলেন, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে ৮০ টাকা থেকে ৭ টাকা বাড়িয়ে প্রতি লিটার ফুয়েলের (জ্বালানি) দাম ৮৭ টাকা করা হয়েছে।
১৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে পদ্মা অয়েল জানায়, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার তেল কিনতে হবে দশমিক ৮২ মার্কিন ডলারে। আগে যেখানে দাম ছিল দশমিক ৭৫ মার্কিন ডলার এবং নতুন দাম গত ৮ মার্চ থেকে কার্যকর হয়েছে।
এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এতে আকাশপথের যাত্রীদের গুণতে হবে অতিরিক্ত টাকা। বিপিসির এ ধরণের অযৌক্তিক সিদ্ধান্তে বাংলাদেশের এয়ারলাইনসগুলো বিশ্ব বাজারে প্রতিযোগিতার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে।
তারা বলছেন, বাংলাদেশে জেট ফুয়েলের অতিরিক্ত দামের প্রভাবে এয়ারলাইন্স প্রতিষ্ঠানের রাজস্ব দিন দিন কমতে থাকে। এমন অবস্থা চলতে থাকলে আন্তর্জাতিক এভিয়েশন বাজারের প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে বাংলাদেশের এয়ারলাইন্সগুলো।
-B










