নিজের বিয়ে বাতিল করলেন প্রধানমন্ত্রী

নিজের বিয়ে পেছালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ওমিক্রন ভ্যারিয়্যান্টের বিস্তারের গতি কমাতে দেশটি সম্প্রতি নতুন বিধিনিষেধ আরোপ করেছে। আর, এ কারণেই নিজের বিয়ের আয়োজন বাতিল করেছেন জেসিন্ডা আরডেন। তিনি আজ রোববার (২৩ জানুয়ারী)নিজেই সাংবাদিকদের এ কথা জানান।
বিশ্বের অন্যান্য দেশের মতো নিউজিল্যান্ডেও ফের দ্রুতগতিতে ছড়াতে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশজুড়ে বিধিনিষেধ আরোপ করেছে নিউজিল্যান্ডের সরকার।
আর এই বিধিনিষেধের কারণে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। রোববার (২৩ জানুয়ারি) সাংবাদিকদের প্রধানমন্ত্রী নিজেই একথা জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠান থেকে ৯ জন করোনার অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হন বলে শনাক্ত হয়েছেন। এরপরই রোববার মধ্যরাত থেকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার এবং জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের প্রশাসন।
নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে একটি বিয়ে ও এ সম্পর্কিত অন্যান্য অনুষ্ঠান সেরে উড়োজাহাজে করে সাউথ আইল্যান্ডের নেলসনে ফিরে আসে একটি পরিবার। পরে ওই পরিবার ও তাদের ভ্রমণ করা ফ্লাইটের একজন অ্যাটেনডেন্ট করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন।
এরপর নিউজিল্যান্ডজুড়ে করোনা বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি বলেন, সংক্রমণ প্রতিরোধে আরও বেশি মানুষকে মাস্ক পরতে হবে। বার ও রেস্টুরেন্টগুলোতে এবং বিয়ের মতো ঘরোয়া অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না।
-B










