সাউদিয়া ফ্লাইট জরুরী অবতরণ করলো মুম্বাইয়ে
কিশোরী আতঙ্কগ্রস্থ

গত ১৮ফেব্রুয়ারি সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট SV3891 ঢাকা থেকে রিয়াদের উদ্দ্যেশে যাত্রা করে।
কিন্তু ফ্লাইটটি উড্ডয়নের ঘন্টা খানেক পরেই যখন মধ্য আকাশে তখনই ১৪ বছর বয়সী এক কিশোরী যাত্রী হঠাৎই ভীতি ও অস্বস্তি বোধ করলে ফ্লাইটটির গতিমুখ ঘুরিয়ে দেওয়া হয় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা।
ভ্রমণকালীন মেয়েটির সাথে অবশ্য তার মা ও ছিল।
বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের সাথে সাথেই তাৎক্ষণিক চিকিৎসার ব্যাবস্থাও নেয়া হয়েছিল বলে কর্মকর্তারা জানান। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর সবকিছুই ছিল তা নিশ্চিত হবার পর তাকে নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে, হাসপাতালে স্থানান্তর করার সময় সিএসএমআইএ (ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর) মেডিক্যাল সহায়তা দলও যাত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে।
এ ঘটনার পর থেকে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীদের স্বাস্থ্যের অবস্থার উপর নিয়মিত ফলোআপ করা হচ্ছে। কর্মকর্তাদের মতে, সিএসএমআইএ টিমের তত্তাবধানে চিকিত্সার পর শিশুটির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে পর দিন তার মায়ের সাথে আলোচনা সাপেক্ষে মেয়ে এবং তার মা তাদের গন্তব্যে যাত্রা করেন।
-B










