পাখির আঘাতে বাতিল হলো সিলেট-লন্ডন ফ্লাইট
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির সাথে ধাক্কায় বিকল হয়ে পড়ে এয়ারক্রাফটের ইঞ্জিন। এতে আকাশে উড়তে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ সিলেট-লন্ডন ফ্লাইট। বার্ড হিটে (পাখির আঘাতে) যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
রোববার (৬ মার্চ) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬৫ যাত্রী নিয়ে বিমানের ফ্লাইটটি লন্ডন রওনা হওয়ার কথা থাকলেও অবশেষে ফ্লাইটটি বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ।
জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ সিলেট-লন্ডন ফ্লাইট উড়ার আগে এয়ারক্রাফটের ইঞ্জিন কাজ করছিল না। কারণ খুঁজতে গিয়ে ধরা পড়ে পাখির ধাক্কা লাগার বিষয়টি। এতে সারাদিন যাত্রীদের অসহনীয় যন্ত্রণায় কাটাতে হয়েছে। এই ফ্লাইট বাতিল হওয়ায় হিথ্রো-সিলেট ফিরতি ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে বিমানের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, ‘বার্ড হিটের কারণে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে তাই ফ্লাইটটি যায়নি। তবে রানওয়েতে পাখির ধাক্কা লাগার কোন প্রমাণ পাওয়া যায়নি। হয়তো বিমান অবতরনের আগে কোথাও পাখির সাথে ধাক্কা লাগতে পারে।
-B










