মাঝপথ থেকে ফিরে এলো মার্কিন উড়ান
A
By A Monitor Report
Published: January 26, 2022 | 12:00 AM1 min read

সাধারণ শ্রেণির টিকিট কেটে সিট খালি পেয়ে বিজনেস ক্লাসের সংরক্ষিত আসনে গিয়ে বসে পড়েন দুই ইসরাইলি যাত্রী।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলগামী একটি ফ্লাইটে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
বিমানবালারা তাদের বারবার অনুরোধ করার পরও তারা সেখান থেকে উঠে আসেননি।
ইসরাইলি দুই যাত্রী তখন মাঝ আকাশে ইউনাইটেড এয়ারের ওই বিমানটির কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তাদের গোয়ার্তুমির কারণে মাঝ পথ থেকে ফিরে আসতে বাধ্য হয় বিমানটি।
এ অবস্থায় উড্ডয়নের দেড় ঘণ্টা পর বিমানটি নিউইয়র্ক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।
মাঝ আকাশ থেকে বিমানটি ফিরে আসার পর দুই ইসরাইলিকে ধরে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
-B
Spread the word










