অনিন্দ্যসুন্দর কোপাকাবানা বিচ যেন এক বিস্ময়

ফুটবলের দেশ, সাম্বার দেশ, বৈচিত্র্যময়তায় ভরপুর ব্রাজিল। ব্রাজিল শুধু একটি দেশই নয়, একটি মহাদেশতুল্য।
ব্রাজিল সম্ভবত পৃথিবীরই এক বিস্ময়। এতটা বৈচিত্র্যময় একটা দেশ হতে পারে? বাস্তবে ব্রাজিল যেন রূপকথারই অনবদ্য।
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর কোপাকাবানা যেন এক সৌন্দর্যের বিস্ময়। চোখ ধাঁধানো সুন্দর এই বিচ। আর মজার বিষয় হলো, এখানকার দিনের বেলা এক রকম, আর রাতের বিচ একেবারেই ভিন্ন রকম।
সৈকতটি ইংরেজি নববর্ষ বরণের জন্য বিখ্যাত। এ সৈকতে ১ জানুয়ারি লাখ লাখ মানুষের সমাগম ঘটে। চার কিলোমিটার বিস্তীর্ণ এ সৈকত লাইফগার্ডের ২ নম্বর ওয়াচ টাওয়ার থেকে শুরু হয়ে শেষ হয়েছে এক নম্বর টাওয়ারে।
এখানে কয়েকটি ঐতিহাসিক দুর্গ আছে। এর মধ্যে সৈকতের দক্ষিণ প্রান্তের ফোর্ট কোপাকাবানা নামের দুর্গটি তৈরি হয়েছিল ১৯১৪ সালে। আর উত্তর প্রান্তের ফোর্ট ডুগিউ ডি ক্যাসিয়াস তৈরি হয়েছিল ১৭৭৯ সালে।
এ সৈকত তথা এ এলাকার নাম কিন্তু আগে কোপাকাবানা (Copacabana) ছিল না। ১৮শ শতকের মাঝামাঝি পর্যন্ত এর নাম ছিল সাকোপিনাপা। বলিভিয়ার দেবী কোপাকাবানার আকৃতিতে ১৮৯২ সালে মূর্তি ও গির্জা নির্মাণ করা হয়। সেই থেকে এই শহরের নাম হয়ে যায় কোপাকাবানা।
এ ছাড়া কোপাকাবানা সি বিচে ফিফা বিচ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ভেন্যু হিসেবে নির্ধারিত। এই বিচের আছে নুডিস্ট বিচের (Nudist Beach) মুকুট ও। রিওর স্থানীয়রা এই সমুদ্র সৈকতটিকে বলে ‘কারিওকাস’। চার কিলোমিটার লম্বা এই সৈকতে সব সময়ই ফুটবল বা ভলিবল খেলা চলতেই থাকে। মানুষও সময় কাটাতে এই সৈকতে আসে। এর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে খাবার বিক্রি করে।
সব সময় মানুষের ভিড়ে জমজমাট থাকে এই সমুদ্রসৈকত। সৈকতের শেষ প্রান্তে রয়েছে একটি সামরিক জাদুঘর।
কোপাকাবানার সাইকেল-চালকদের নিরাপদ রাখতে সাইকেল লেন রয়েছে। রিওতে বাইসাইকেল ভাড়া করার প্রায় ৬০টি নির্দিষ্ট জায়গা রয়েছে যেখান থেকে সারাদিনের জন্য সাইকেল ভাড়া করে আপনি সি বিচ এবং শহরের ইতিহাস সমৃদ্ধ জায়গাগুলোতে বেশ আরাম করেই ঘুরে বেড়াতে পারবেন।
রিও ডি জেনিরো শহরে আরো একটি সৈকত রয়েছে। যার নাম ইপানিমা।
-B










