যুক্তরাষ্ট্রে দিনে বাতিল হচ্ছে হাজার ফ্লাইট

মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল অঞ্চলে ঝড়বৃষ্টি-বজ্রপাত ও উড়োজাহাজ কর্মী সংকটের কারণে গত শুক্রবার দেশজুড়ে ৭ হাজার ৭০০ এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। যার প্রভাব রয়েছে সোমবারও (৮ আগস্ট)।
রোববার (৭ আগস্ট) দেশটিজুড়ে ৯১২টি ফ্লাইট বাতিল হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ারের হিসাবে, রোববার (৭ আগস্ট) একদিনে ৯০০ ফ্লাইট বাতিলসহ বিলম্বিত হয় ছয় হাজার ৩৭৮টি।
সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয় রাজধানী ওয়াশিংটনে। তারপরই দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নিউইয়র্কের তিন বিমানবন্দর- লা গুরাদিয়া, লিবার্টি ইন্টারন্যাশনাল ও রেগান ন্যাশনাল এয়ারপোর্ট।
সাউথইস্ট এয়ারলাইনসের কর্মকর্তারা বলেন, আবহাওয়াসংক্রান্ত নানা চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। কিন্তু কর্মী স্বল্পতা, বৈরী আবহাওয়া ও এয়ার ট্রাফিক কন্ট্রোলজনিত বিভিন্ন সমস্যায় ব্যাপক ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিভিন্ন মার্কিন বিমান পরিষেবা সংস্থাকে।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী বিভিন্ন অঙ্গরাজ্যে আবহাওয়াগত দুর্যোগের কারণে গত প্রায় ৬ সপ্তাহ ধরেই বিঘ্নিত হচ্ছে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল।
-B










