বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

আজ শনিবার দিনগত মধ্যরাত থেকে আগামীকাল রোববার মধ্যরাত পর্যন্ত পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, জেলার আলীকদম ও রুমা উপজেলায় তৃতীয় ধাপের ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট থাকায় প্রশাসন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে।
আলীকদম: দেশের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে বর্তমান সময়ের জনপ্রিয় দেশের উচু সড়ক বান্দরবানের থানচি-আলীকদমের ডিম পাহাড়। প্রকৃতির অনাবিল সৌর্ন্দয আর বৈচিত্র্যময় জীবনধারা নিয়ে বান্দরবানের থানচি-আলীকদম ডিম পাহাড়। ডিমপাহাড় (Dim Pahar) এর অবস্থান আলীকদম এবং থানচি থানার ঠিক মাঝখানে। এই পাহাড় দিয়েই দুই থানার সীমানা নির্ধারিত হয়েছে। খুব দুর্গম এই পাহাড়ে যাওয়ার কোন উপায় এতদিন ছিল না। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আলীকদম থেকে থানচি ৩৩ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে সময় লেগেছে ১০ বছর।
আলিকদম-থানচি আঞ্চলিক সড়ক এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে উঁচু রাস্তা। আলীকদম থেকে এই রাস্তা উপরের দিকে উঠেছে এবং ডিম পাহাড়ের কাছাকাছি রাস্তার উচ্চতা দাঁড়িয়েছে ২৫০০ ফুট। আলীকদম উপজেলা থেকে ৩০ কিলোমিটারের দুরের থানচি-আলীকদমে ডিম পাহাড়ের পুরোটাই পাহাড়ী পথ।
রুমা: তাজিংডং: বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। উচ্চতা ৪৫৯৯ ফুট। উপজেলা সদর থেকে ৩০ কিঃমিঃ দূরে রেমাক্রীপ্রাংসা মৌজায় অবস্থিত। উঁচু নিচু পাহাড়ী পথে অপরুপ স্নিগ্ধতায় তাজিংডং ভ্রমন রোমাঞ্চকর।
বগালেকঃ ২৭০০ ফুট উঁচু পাহাড় চুড়ায় প্রাকৃতিকভাবে আনুমানিক ১৫.০০ একর স্বচ্ছ জলের মনোরম সরোবর।উপজেলা সদর থেকে ১৫ কিঃমিঃ দূরে রুমা মৌজায় অবস্থিত। এ লেক বিষয়ে বিভিন্ন রুপকথা স্থানীয় জনগণের মধ্যে প্রচলিত আছে। গঠন শৈলী দেখে মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ বলে ধারনা করা হয়।
সাদা চিংড়ি জলপ্রপাত: বগালেক থেকে কেওক্রাডং এর পথে প্রায় দুই কিলোমিটার গেলে হাতের বাম পাশে পড়বে দুই উৎসমুখের এই ঝর্নাটি। কয়েকধাপে এ জলপ্রপাত প্রবাহিত হওয়ার কারনে এটির সৌন্দর্য আরও বেশি।
কেওক্রাডং: উপজেলা সদর থেকে ২২ কিঃমিঃ দূরে ৪৩৩২ ফুট উচ্চতা বিশিষ্ট বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। রেমাক্রীপ্রাংসা মৌজায় অবস্থিত।
রিজুক জলপ্রপাতঃ পাহাড় বেয়ে অবিরল ধারায় প্রায় ৩০০ ফুট উচুঁ থেকে সাংগু নদীর বুকে ঝরেপড়া জলপ্রপাতটি উপজেলা সদর হতে ৭ কিঃমিঃ দূরে পান্তলা মৌজায় অবস্থিত। ঝর্ণার রিমঝিম সুরের মূছনা ও শীতল জলের ধারায় অপরুপ সৌন্দর্য।
জাদিপাই ঝর্ণা: রুমা উপজেলায় অবস্থিত। এটি দেশের প্রশস্ততম ঝর্ণাগুলোর মাঝে একটি। এই কারণে এই ঝর্ণা অন্যতম আকর্ষণীয় জলপ্রপাত। বর্ষাকালে জলপ্রপাতের পানি প্রবাহ বছরের অন্যান্য সময়ের তুলনায় বৃদ্ধি পায়। বর্ষা মৌসুমে দেশের নানা প্রান্ত থেকে সৌন্দর্য্য পিপাসু মানুষ জাদিপাই ঝর্ণা দেখতে ছুটে আসে।










