দক্ষতা বৃদ্ধিতে সিলেট চেম্বারে প্রশিক্ষণ কর্মশালা

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রবিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সিলেট চেম্বার কনফারেন্স হলে ফাস্ট ফুড তৈরী ও সংরক্ষণ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, নবীন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। সিলেটের নবীন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে আমরা বিভিন্ন সংস্থার সাথে যৌথ উদ্যোগে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে যাচ্ছি। সিলেটের প্রেক্ষাপটে ‘ফাস্ট ফুড তৈরী ও সংরক্ষণ’ অত্যন্ত সম্ভাবনাময় একটি বিষয় হিসেবে আমরা এসএমএই ফাউন্ডেশনের সাথে যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী এই কর্মশালাটি আয়োজন করেছি। আমরা আশাবাদী এ খাতের উদ্যোক্তারা এ কর্মশালা থেকে লাভবান হবেন।
এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক আফরোজা নাজনীন সুমি বলেন, ফাস্ট ফুড তৈরী লাভজনক একটি ব্যবসা। খুব অল্প পুঁজি দিয়ে এ ব্যবসা শুরু করা যায়। তবে এ ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ৫ দিনব্যাপী কর্মশালাটি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সিলেট চেম্বার অব কমার্সকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, ফাহিম আহমদ চৌধুরী, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল, এক্সিকিউটিভ অফিসার শাহ আলম রাফি ও প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।
-B










