৪৮ হাজার হোটেল কক্ষ বাড়ানোর পরিকল্পনা ইউএইর
A
মনিটর রিপোর্ট
Published: October 04, 2022 | 12:00 AM1 min read
নতুন হোটেল কক্ষ বাড়ানোর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে নতুন ৪৮ হাজার হোটেল কক্ষ বাড়ানো হবে।
জানা যায়, উপসাগরীয় দেশটির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ক্রমাগত বিদেশী ভ্রমণকারীর সংখ্যা বৃদ্ধির কারণে হোটেল কক্ষ বাড়াচ্ছে দেশটির সরকার। বর্তমানে দেশটিতে দুই লাখ হোটেল কক্ষ রয়েছে।
লন্ডনভিত্তিক আবাসন খাতের পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্ক'র তথ্য অনুসারে, পরিকল্পনা অনুযায়ী বিলাসবহুল সরঞ্জাম দিয়ে নতুন ৪৮ হাজার হোটেল কক্ষ তৈরিতে ৩ হাজার ২০০ কোটি ডলার ব্যয় হবে। এ কক্ষগুলোর ৭০ শতাংশ কক্ষ ফোর স্টার এবং ফাইভ স্টার ক্যাটাগরিতে ভাগ করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ বলেন, আগামী শীত মৌসুমে ইউএইর পর্যটন খাত শক্তিশালীভাবে পুনরুদ্ধার হবে।
-B
Spread the word










