গাড়ি চালিয়ে প্রশংসায় ভাসছেন ভারতের উবারপ্রধান

য়ে প্রশংসায় ভাসছেন ভারতের উবারপ্রধানরাইড শেয়ারিং অ্যাপে গাড়ির চালকের আসনে বসলেন উবার ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রধান প্রভজিত সিং। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। গত সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে এ ঘটনা ঘটে।
প্রভজিত সিংকে চালক হিসেবে পেয়েছেন অনন্যা দ্বিবেদি নামের এক উবার ব্যবহারকারী। সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে তিনি এ অভিজ্ঞতা জানিয়ে লিখেছেন, দীর্ঘ সময় অফিস শেষে আমি ফিরছিলাম। গাড়ির চালক ছিলেন উবার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রভজিত সিং। প্রথমে তো আমার বিশ্বাস হয়নি। এ জন্য আমি গুগলে তার নাম লিখে সার্চ করি। দেখি সত্যিই তিনি প্রভজিত সিং। এ ধরনের সমস্যার মূলে পৌঁছানোর জন্য প্রকৃত নম্রতার পাশাপাশি দৃঢ়তাও লাগে। তাকে পূর্ণ সম্মান!
প্রভজিত গুরুগাঁও থেকে যাত্রী পরিবহন করছিলেন। অনন্যা দ্বিবেদির পোস্ট অনলাইনে ভাইরাল হয়েছে।
শুধু অনন্যা নন, তার মতো একাধিক উবার ব্যবহারকারী প্রভজিত সিংকে চালক হিসেবে পেয়েছেন। সৌরভ কুমার ভার্মা নামের আরও একজন উবার ব্যবহারকারী লিংকডইনে লিখেছেন, কল্পনা করুন তো, গাড়ি ডাকলেন এবং দেখলেন চালক উবারপ্রধান। এটা আপনার ভ্রমণের অভিজ্ঞতা ও আপনার মূল্য বাড়িয়ে দেবে না?
একই অভিজ্ঞতা হয়েছে মধুবন্তী নামের এক নারীর। তিনি লিংকডইনে লিখেছেন, আমি উবার ডেকেছিলাম। গাড়িটি যখন আমার কাছে এল, তখন তার চালক জানালা খুলে আমাকে জিজ্ঞাসা করলেন আমি যেতে চাই কি না। প্রভজিত সিং, আপনার জন্য আমার দিনটি অন্য রকম কেটেছে। এটা খুব দারুণ এক উদ্যোগ।
-B










