কুনমিং থেকে কুমিল্লা গ্রন্থের পাঠ উন্মোচন
সম্প্রতি ধানমণ্ডি লেক পাড়ের এক রেস্তোরায় মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঠকপ্রিয় লেখক সেলিম সোলায়মানের , ৫ম ভ্রমণালেখ্য “কুনমিং থেকে কুমিল্লা” পাঠ উন্মোচিত হয়েছে।
বইমেলা '২২ উপলক্ষে, স্বনামধন্য প্রকাশনা সংস্থা উৎস প্রকাশনি থেকে কুনমিং থেকে কুমিল্লা”র এই পাঠ উন্মোচন অনুষ্ঠানটিতে প্রয়োজনীয় স্বাস্থ্য সতর্কতা মেনে উপস্থিত হয়েছিলেন ৮০ জন সুধি বইপ্রেমিক /প্রেমিকা ।
আনন্দঘন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা , লেখক ও চল্লচিত্রকার জনাব ফরিদূর রহমান, ভ্রমণ লেখক জনাব আনিসুর রহমান রানা , ভ্রমণ লেখক ও বাংলাদেশ পুলিশ বাহিনীর ডি আই জি জনাব রুহুল আমিন শিপার , ভ্রমণ লেখক ও সাংবাদিক জনাব জাকারিয়া মণ্ডল।
বক্তারা মেদহীন গদ্যে সাবলীলতার সাথে ভ্রমণের গল্প বলে যাওয়ায় সেলিম সোলায়মানের নিজস্ব ভঙ্গিটির প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করে বলেন, লেখকের আগের বইগুলোর মতোই “কুনমিং থেকে কুমিল্লা”ও নিশ্চয় পাঠককে আনন্দ দেবে, মোহিত করবে পাশাপাশি সাথে হয়ে যাবে ভ্রমণের এক অভিজ্ঞতা।
শীতের সকালে ছোট্ট অথচ চমৎকার এই অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ভিন্নমাত্রা যোগ করেন স্বনামধন্য গায়িকা জান্নাতুল ফেরদৌস লাকি ও স্থপতি রেজাউর রহমান ।
বিশিষ্ট নাগরিলিপি বিশারদ, গবেষক, লেখক ও উৎস প্রকাশনের স্বত্বাধিকারী জনাব মোস্তফা সেলিম , লেখক সেলিম সোলায়মানের “কুনমিং থেকে কুমিল্লা” এবারের বইমেলা ও উৎস প্রকাশনার বেস্ট সেলার হবে বলে মনে করেন ।
লেখক সেলিম সোলায়মানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে আনন্দঘন অনুষ্ঠানটির ইতি টানা হয় ।
-B










