সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ল ভিয়েতনাম এয়ারলাইন্স

ভিয়েতনাম এয়ারলাইন্স দীর্ঘ ১৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রথম ননস্টপ পরিষেবা শুরুর মধ্য দিয়ে ঐতিহাসিক মুহূর্তের সূচনা করেছে।
৩০ নভেম্বর ফ্লাইট ন: VN98 বোয়িং 787-9 ড্রিমলাইনার এয়ারক্রাফটটি দেশের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক রাজধানী হো চি মিন সিটি থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে ৩০ জন যাত্রী নিয়ে রওনা করে ।
২০ বছর আগে প্রথম মার্কিন প্রতিনিধি অফিস খোলার পর এই ঐতিহাসিক ফ্লাইটটি ভিয়েতনাম এয়ারলাইন্সের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত যা এক নতুন দিনের সূচনা করলো।
ভিয়েতনাম এয়ারলাইন্সের প্রেসিডেন্ট এবং সিইও লে হং হা বলেছেন, "ভিয়েতনাম এয়ারলাইন্স এক বছরেরও বেশি সময় আগে মার্কিন যুক্তরাষ্ট্রে চার্টার ফ্লাইট পরিচালনা করার জন্য দেশের প্রথম এয়ারলাইন হিসাবে গর্বিত ছিল।" মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্বোধনী বাণিজ্যিক সরাসরি ফ্লাইটের সাফল্য, ভিয়েতনাম এয়ারলাইন্স এবং ভিয়েতনামের বিমান চলাচলের জন্য একটি নতুন মাইলফলক চিহ্নিত করেছে বলে তিনি উল্লেখ করেন৷
প্রাথমিকভাবে, ভিয়েতনাম এয়ারলাইন্স বোয়িং 787 বা এয়ারবাস A350 ব্যবহার করে হো চি মিন সিটি থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত রুটটিতে সাপ্তাহিক দুটি ফ্লাইট পরিচালনা করবে।
কোভিড -১৯ মহামারী নিয়ন্ত্রণে এলে এয়ারলাইনটি প্রতিদিনের ফ্লাইট পরিকল্পনা করে হ্যানয় এবং হো চি মিন সিটি উভয় থেকে লস অ্যাঞ্জেলেসের রুট খুলতে চায়।
উল্লেখ্য যে, ভিয়েতনাম এয়ারলাইন্স-স্কাই টিম অ্যালায়েন্সের সদস্য-ভিয়েতনামের পতাকাবাহী এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান বাহক এয়ারলাইন্সটি প্রতিদিন গড়ে ৪০০টি ফ্লাইটর মাধ্যমে ২২টি অভ্যন্তরীণ এবং ২৯টি আন্তর্জাতিক গন্তব্যসহ ৯৫টি রুট পরিচালনা করে থাকে।
উল্লেখ্য যে, ভিয়েতনাম এয়ারলাইন্স-স্কাই টিম অ্যালায়েন্সের সদস্য-ভিয়েতনামের পতাকাবাহী এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান বাহক, প্রতিদিন গড়ে ৪০০টি ফ্লাইট সহ ২২টি অভ্যন্তরীণ এবং ২৯টি আন্তর্জাতিক গন্তব্যে ৯৫টি রুট পরিচালনা করে।










