বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলছে ভিয়েতনাম

করোনা সংক্রমণের কারণে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইটের ওপর আজ (১৫ ফেব্রুয়ারী )থেকে আরোপিত সকল বিধিনিষেধ তুলে নিচ্ছে ভিয়েতনাম।
প্রাণঘাতী ভাইরাসটির তাণ্ডবে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণাটি এলো।
১৩ ফেব্রুয়ারী এক সরকারি বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তোয়াই ত্রে বিষয়টি নিশ্চিত করেছে।
মহামারি কোভিডের তাণ্ডব শুরুর পর সংক্রমণ মোকাবিলায় সীমান্তে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল ভিয়েতনাম সরকার।
প্রথম দিকে তারা সংক্রমণ মোকাবিলায় সফল হলেও পরবর্তী সময়ে তা আর সরকারের নিয়ন্ত্রণে থাকেনি।
মূলত এতে দেশটির পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতিতে ব্যাপক ধাক্কা খায়। ভিয়েতনামের অর্থনীতির ১০ শতাংশ অবদান রাখে পর্যটন শিল্প বলে মত বিশ্লেষকদের।
ভিয়েতনাম বেসামরিক বিমান চলাচল প্রশাসন ভ্রমণে শিথিলতা নিয়ে জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ভিয়েতনাম।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এ পর্যন্ত মহামারি করোনা ভাইরাসের থাবায় প্রায় ২৫ লাখ মানুষ সংক্রমিত হয়েছেন।
এদের মধ্যে ৩৯ হাজারের কাছাকাছি লোক মারা গেছেন।
-B










