চার শতাধিক ফ্লাইট বাতিল করলো কানাডার ওয়েস্টজেট
A
By A Monitor Report
Published: July 01, 2024 | 12:00 AM1 min read

অটোয়া: উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে নিযুক্ত শ্রমিকদের সংগঠন ধর্মঘটের ডাক দেয়ায় বিপাকে পড়েছে কানাডার দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইনস সংস্থা ওয়েস্টজেট।
এ কারণে ৪০৭টি শিডিউল ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। এতে প্রভাবিত হয়েছেন ৪৯ হাজারের বেশি যাত্রী।
ধর্মঘটের ডাক দেয়া এয়ারক্রাফট মেকানিকস ফ্রাটারনাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ইউনিয়নের দাবি-দাওয়া নিয়ে এয়ারলাইনস কর্তৃপক্ষ আলোচনায় যেতে রাজি না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওয়েস্টজেটের হ্যাঙ্গারে প্রায় ২০০টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে মাত্র ৩০টির মতো আকাশযান ফ্লাইট কার্যক্রমে যুক্ত রয়েছে।
-B
Spread the word










