ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
A
By A Monitor Report
Published: May 17, 2026 | 11:39 AM1 min read

ঢাকাঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে কয়েক ডজন মানুষের প্রাণহানির কারণ হওয়া বিরল ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। তবে সংস্থাটি এ প্রাদুর্ভাবকে এখনো মহামারী হিসেবে ঘোষণা করেনি।
জেনেভাভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায় বুন্দিবুগিও ভাইরাসজনিত ইবোলা সংক্রমণকে আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা (পিএইচইআইসি) হিসেবে বিবেচনা করা হবে।
তবে সংস্থাটি আরও বলেছে, এটি আন্তর্জাতিক জরুরি অবস্থা হলেও বর্তমান বিস্তার ও পরিস্থিতির ভিত্তিতে এখনো মহামারীজনিত জরুরি অবস্থা ঘোষণার মানদ- পূরণ করেনি।
-B
Spread the word










