ঢাকা-কুয়ালালামপুর রুটে এয়ারবাস ৩৩০-৩০০ দ্বারা ইউএস-বাংলার প্রথম ফ্লাইট

ঢাকাঃ ২৫ এপ্রিল বহরে যুক্ত হওয়া নতুন এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে প্রথমবারের মতো ঢাকা থেকে কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
৪২২ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালামপুরের উদ্দেশ্যে ইউএস-বাংলার ফ্লাইটটি ছেড়ে যায় সকাল ১১টা ২৫ মিনিটে।
কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ৪০৯ জন যাত্রী নিয়ে এয়ারবাসটি ছেড়ে আসে স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ১৫মিনিটে।
বর্তমানে, ইউএস-বাংলার বহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০ সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে।
২৫ এপ্রিল এয়ারবাস দিয়ে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের দুবাই রুটেও ফ্লাইট পরিচালিত হয়। এখন থেকে প্রতিদিন সকাল ১০টা ৫০মিনিটে ঢাকা থেকে কুয়ালালামপুর ও রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে দুবাই রুটে এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে ফ্লাইট পরিচালিত হবে।
বর্তমানে আন্তর্জাতিক রুট কুয়ালালামপুর, দুবাই ছাড়াও শারজাহ, আবুধাবী, দোহা, মাস্কাট, সিঙ্গাপুর, ব্যাংকক, মালে, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
T










