হিথরো বিমানবন্দরে সড়ক যোগাযোগ ব্যাহত

মনিটর ডেস্ক রিপোর্ট
Updated: August 20, 2026 | 05:39 AM1 min read

ঢাকাঃ লন্ডনের হিথরো বিমানবন্দরের প্রধান একটি রোডে পানি সরবরাহ লাইনে ফাটল ধরে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ফলে স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) সকালে বিমানবন্দরে ২ ও ৩ নম্বর টার্মিনালে সড়কপথে প্রবেশাধিকার সাময়িকভাবে সীমিত করে কর্তৃপক্ষ। তবে দ্রুত পদক্ষেপের পর সোমবার (১৬ আগস্ট) রাতে ক্ষতিগ্রস্ত এলাকা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় টার্মিনাল এলাকায় পানি জমে যাওয়ায় যাত্রী ও পর্যটকদের সাময়িকভাবে রেল ও আন্ডারগ্রাউন্ড টিউব ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছিলো।
উল্লেখ্য, হিথরো দিয়ে বিশ্বজুড়ে প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী, করপোরেট প্রতিনিধি ও পর্যটক যাতায়াত করেন। এটি যুক্তরাজ্যের অন্যতম প্রধান কার্গো ও পণ্য পরিবহনের কেন্দ্র। সড়ক যোগাযোগ বন্ধ থাকলে বিশ্বমানের বাণিজ্য কেন্দ্রটি পণ্য আসা-যাওয়া থমকে যায়।
Spread the word










