ইরানের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা

মনিটর অনলাইন
Published: July 09, 2026 | 08:52 AM1 min read

ঢাকাঃ ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের ইরানশহর বিমানবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত এক ফায়ারফাইটার নিহত হয়েছেন।
দেশটির বার্তাসংস্থা বৃহস্পতিবার (৯ জুলাই) এ তথ্য জানিয়েছে।
সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের উপ-গভর্নর এবং ইরানশহরের গভর্নর জানিয়েছেন, শহরটিতে রাত সাড়ে ১২টার দিকে চারটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় বিমানবন্দরটিতে হামলা হয়।
পরবর্তীতে দেখা যায় ওই হামলায় বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল এবং আবহাওয়া স্টেশনের অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এতে দুটি অবকাঠামোই ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার পর পর সেখানে ছুটে আসেন উদ্ধারকারীরা। তবে বিমানবন্দরে দায়িত্বে থাকা খালেদ কাদেরী নামে এক ফায়ারফাইটার ওই হামলায় নিহত হন।
Spread the word










