শেখ রাসেল দিবস: আজ পর্যটন হোটেলে ৩৬ শতাংশ ছাড়
A
By A Monitor Report
Published: October 18, 2021 | 12:00 AM1 min read

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সব হোটেল ও মোটেল,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে আজ সোমবার রুম ভাড়ার ওপর ৩৬ শতাংশ ছাড় দিয়েছে।শুধু আজই একদিনের জন্য পাওয়া যাবে এ ছাড়।
পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) জিয়াউল হক হাওলাদার বাংলাদেশ মনিটরকে এ তথ্য জানিয়ে বলেন, শেখ রাসেল দিবস পালনে নানা কর্মসূচি নিয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এদিন পর্যটন কর্পোরেশন কর্তৃপক্ষ পরিচালনাধীন হোটেল অবকাশের উদ্যোগে ৫০ জন এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এছাড়াও শেখ রাসেলসহ জাতির পিতার পরিবারের সব সদস্যদের জন্য পর্যটন কর্পোরেশনের প্রধান কার্যালয়সহ বিভাগীয় পর্যায়ের হোটেল-মোটেলে কেক কাটা অনুষ্ঠান,কোরআন তিলাওয়াত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
Spread the word










