নতুন কারখানায় ‘৭৩৭ ম্যাক্স’ উৎপাদন শুরু করছে বোয়িং

মনিটর অনলাইন
Published: June 09, 2026 | 01:29 PM1 min read

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বহুল আলোচিত ‘৭৩৭ ম্যাক্স’ মডেলের উৎপাদন বাড়াতে যাচ্ছে।
আগামী ৬ জুলাই থেকে সিয়াটলের উত্তরে অবস্থিত একটি নতুন ও চতুর্থ কারখানায় উড়োজাহাজের চূড়ান্ত সংযোজন বা অ্যাসেম্বলির কাজ শুরু হবে।
চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেলি ওর্টবার্গ।
উল্লেখ্য, ২০২৪ সালে আলাস্কা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের দরজার অংশ উড়ে যাওয়ার ঘটনার পর মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বোয়িংয়ের উৎপাদনক্ষমতার ওপর একটি নির্দিষ্ট সীমা বা ক্যাপ নির্ধারণ করে দেয়।
Spread the word



