বিমানবন্দরে র্যাপিড মেশিনে করোনা পরীক্ষার চিন্তা

আরো দ্রুততম সময়ে সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসীকর্মী ও যাত্রীদের করোনার নমুনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরির পাশাপাশি র্যা পিড-পিসিআর মেশিনে নমুনা পরীক্ষার চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে।
সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইউএইগামী সকল প্রবাসীকর্মীদের বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করে সংশ্লিষ্ট ল্যাবরেটরি প্রতিষ্ঠানের টাকা পরিশোধ করছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বাংলাদেশ মনিটর’কে বলেন, দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে এখনও পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে র্যা পিড মেশিনে করোনা পরীক্ষা করা হচ্ছে না। বিমানবন্দরে করোনা পরীক্ষা করা ছয়টির মধ্যে দুটি প্রতিষ্ঠান দেশে প্রথমবারের মতো তিনটি র্যা পিড মেশিন আমদানি করেছে। পরীক্ষামূলকভাবে মেশিনগুলোতে কিছু সংখ্যক নমুনা পরীক্ষা করাও হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন দুই হাজারের বেশি যাত্রী ইউএই যাচ্ছেন। তাদের মধ্যে ৯৪ শতাংশই প্রবাসীকর্মী।
এদিকে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় বিমানবন্দরে ইউএইগামী ২ হাজার ৬৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে মাত্র ১ জনের করোনা পজিটিভ ধরা পড়ে বিমানবন্দরের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।










