আজ থেকে ঢাকা-আবুধাবি রুটে বিমানের ফ্লাইট শুরু

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি রুটে এবং ৪ অক্টোবর সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট চালু হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম তাহেরা খন্দকার জানান,আজ রোববার থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দু’টি এবং ৪ অক্টোবর সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীরা এখন থেকেই এই দু’টি রুটের টিকেট কিনতে পারবেন।
তাহেরা খন্দকার আরও জানান, ঢাকা-আবুধাবি রুটে প্রতি রোববার ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোনো সেলস অফিস, বিমানের প্রধান কার্যালয়ের বলাকা ভবনের সেল সেন্টার এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনতে পারবেন।










