রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৬
A
By A Monitor Report
Published: October 10, 2021 | 12:00 AM1 min read

রাশিয়ার তাতারস্তানে একটি বিমান লেন বিধ্বস্ত হয়ে ১৬ আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে ২৩ যাত্রী ছিলেন বলে জানা গেছে।
দেশটির জরুরি সহায়তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মধ্যাঞ্চলের তাতারস্তানে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাতজনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই পাইলটও আছেন।
চলতি বছর সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনায় সাইবেরিয়ায় চারজন নিহত ও ১২ জন আহত হন।
১৯৭০ সালে চেক প্রজাতন্ত্র দুই ইঞ্জিনবিশিষ্ট স্বল্প দূরত্বে পরিবহনযোগ্য এল-৪১০ টার্বোলেড বিমানটি তৈরি করে।
Spread the word










