৪০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে রোমানিয়া

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন,‘রোমানিয়া সরকারের সাঙ্গে জনশক্তি রফতানি নিয়ে আলোচনা হয়েছে। তারা বিভিন্ন খাতে ৪০ হাজার শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে।’
পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া ও রোমানিয়া সফর শেষে ঢাকায় ফিরে বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, জনশক্তি রপ্তানি নিয়ে রোমানিয়া সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।
তারা বিভিন্ন খাতে ৪০ হাজার শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে।
এখন কোন কোন সেক্টরে শ্রমিক লাগবে, কোন কোন সেক্টরে আমরা দিতে পারবো সেটা বিবেচনা করা হবে।
এখন পর্যন্ত দেশটিতে এক হাজার শ্রমিক পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, কোনো দেশে শ্রমিক পাঠানোর জন্য বাংলাদেশে সেদেশের মিশন থাকলে সুবিধা হয়।
সমস্যা হচ্ছে বাংলাদেশে রোমানিয়ার কোনো মিশন নেই।
আমরা এখানে তাদের মিশন খোলার ব্যাপারে অনুরোধ করেছি।










