শিক্ষার্থীদের সুবিধায় কাতার এয়ারওয়েজের বিশেষ প্রোগ্রাম

বিমানসংস্থা কাতার এয়ারওয়েজ শিক্ষার্থীদের জন্য প্রথম এক্সক্লুসিভ প্রোগ্রাম (স্টুডেন্ট ক্লাব) চালু করেছে।
বিমান সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টুডেন্ট ক্লাবের সদস্যরা সঞ্চয় এবং ফরমায়েশী সুবিধা উপভোগ করবেন। শিক্ষার্থীরা কাতার এয়ারওয়েজের স্টুডেন্ট ক্লাবের সদস্য হয়ে তাদের শিক্ষাজীবন জুড়ে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও ছাড় পাবেন।
যেমন- ফ্লাইটে বিশেষ ভাড়া, অতিরিক্ত লাগেজ বহন সুবিধা, তাদের ফ্লাইটের তারিখ পরিবর্তন করার নমনীয়তা, যাত্রাকালে কমপ্লিমেন্টারি সুপার ওয়াই-ফাই এবং আরও অনেক কিছু।
শিক্ষার্থীরা কাতার এয়ারওয়েজ প্রিভিলেজ ক্লাবে সয়ংক্রিয়ভাবে তালিকাভুক্ত হবে- এমনকি আরও বেশি সুবিধা অর্জনে এবং স্নাতক উপহার হিসাবে এক স্তর আপগ্রেডের পাশাপাশি তারা যদি কোনো বন্ধুকে স্টুডেন্ট ক্লাবে রেফার করে তাহলে ৫ হাজার কিউমাইলস উপার্জনের সুযোগ পাবেন।
প্রিভিলেজ ক্লাবের সদস্য হিসেবে শিক্ষার্থীরা কাতার এয়ারওয়েজ, ওয়ানওয়ার্ল্ড এয়ারলাইনস বা এয়ারলাইনসের কোনো অংশীদারদের সঙ্গে ভ্রমণ করার সময় কিউমাইলস উপার্জন করবেন। শিক্ষার্থীরা কাতার এয়ারওয়েজের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটার সময়ও কিউমাইলস উপার্জন করতে পারবেন।
এছাড়া স্টুডেন্ট ক্লাবের সদস্যরা একটি ডিজিটাল কার্ড পাবেন, যা তাদের মোবাইল ওয়ালেটে বা কাতার এয়ারওয়েজের মোবাইল অ্যাপ্লিকেশনে সংরক্ষণ করা যেতে পারে, যা তাদের সদস্যতার স্তর নির্দেশ করে। পূর্ণ ও খণ্ডকালীন শিক্ষার ১৮ থেকে ৩০ বছর বয়সী সমস্ত শিক্ষার্থী এই প্রোগ্রামে যোগদান করতে পারবেন। স্টুডেন্ট ক্লাবে যোগদানের জন্য qatarairways.com/StudentClub -এ লগইন করতে হবে।










