এ মাসেই উন্মুক্ত হচ্ছে বালি দ্বীপ

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার অর্থনীতির অন্যতম খাত পর্যটন। আর দেশটির পর্যটনের রাজধানী বলা হয় বালি দ্বীপকে। পৃথিবীর লাখ লাখ পর্যটক প্রতিবছর ভিড় জমায় বালি দ্বীপের সৌন্দর্য দেখতে। সমুদ্র সৈকতে সূর্যস্নান পর্যটকদের অবকাশ যাপনকে আরও উপভোগ্য করে তোলে। তবে করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ দ্বীপের পর্যটন ব্যবসা। কেননা দেশটির সরকার করোনা মোকাবেলায় জনসমাগম নিষিদ্ধ করে লকডাউন কার্যকর করছিলো।
তবে এবার পর্যটকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ইন্দোনেশিয়া সরকার অর্থনীতিকে সচল করতে জনসাধারণের চলাচল ও কাজকর্মে শিথিল করার কথা জানিয়েছেন। আর এর অংশ এই অক্টোবরেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে পর্যটন এলাকা বালি।
আপাতত এতে পর্যটনশিল্পে কিছুটা হলেও অচলায়তন ভাঙ্গবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য প্রতিবছর ৬০ লাখ বিদেশি এবং ১০ লাখ স্থানীয় পর্যটক বালি ভ্রমণ করে। বালির অর্থনীতির প্রধান খাত পর্যটন। করোনাভাইরাস বিস্তারের সঙ্গে সঙ্গে ধস নেমে এসেছিলো বালির পর্যটনে।










