
ঢাকাঃ ভারতের উত্তর প্রদেশের কানপুরে বিধ্বস্ত হয়েছে একটি প্রশিক্ষণ উড়োজাহাজ। এতে পাইলট ও সহ-পাইলট দুজনই নিহত হয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারানোর পর এ দুর্ঘটনা ঘটে।বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) সকালে প্রশিক্ষণের সময় উড়োজাহাজটি ঝোপঝাড়ের মধ্যে বিধ্বস্ত হয়। সজোরে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায়।উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পরপরই ছুটে যান স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।














