বিশ্ব রেকর্ড গড়তে চলেছে নাজমুন

ঘুরে বেড়ানোই নাজমুনের নেশা। বিশ্বের সব দেশে বাংলাদেশের পতাকা উড়াতে চান তিনি। সেভাবেই এগিয়ে চলছে তার পথচলা। রেকর্ড গড়েছেন। এ মুহূর্তে অবস্থান করছেন আফ্রিকান দেশ অ্যাঙ্গোলাতে। অ্যাঙ্গোলা ভ্রমণের মধ্যে দিয়ে ১৪৯ দেশ ভ্রমণের রেকর্ড হলো তার। নাজমুন এখন বিশ্বে সর্বাধিক দেশ ভ্রমণকারী বাংলাদেশি।
অবশ্য বাংলাদেশী নাজমুন নাহারের চেয়ে ৪৭টি দেশ বেশি ভ্রমণ করে ভ্রমণের রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছেন আমেরিকার ২১ বছর বয়সী লেক্সি আলফোর্ড।সবচেয়ে কম বয়সে সব দেশ ঘুরে ফেলার রেকর্ডটি লেক্সির আগে ছিল জেমস এসকুইথের দখলে। তিনি লন্ডনের একটি ব্যাংকে কাজ করতেন। কিন্তু পৃথিবী ঘুরে দেখার নেশায় মাত্র ২৪ বছর বয়সেই একে একে তিনি সব দেশ ঘুরে ফেলেন। ২০১৩ সালের ৮ জুলাই সার্বভৌম দেশ মাইক্রোনেশিয়ায় পা ফেলার মধ্য দিয়ে তিনি এই কৃতিত্ব গড়েন।
২৩ সেপ্টেম্বর অ্যাঙ্গোলার সবচেয়ে জনপ্রিয় জাতীয় পত্রিকা 'জার্নাল দ্য অ্যাঙ্গোলা'য় নাজমুন এর জীবন ও বিশ্ব ভ্রমণের উপর এক বিশেষ ইন্টারভিউ প্রকাশিত হয়। তারপর ২৫ সেপ্টম্বর ন্যাশনাল রেডিও দ্য অ্যাঙ্গোলা'য় নাজমুন নাহারের বিশ্ব ভ্রমণের উপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
তিনি বলেন, অনেক দেশে ঘুরেছি, অনেক দেশের মানুষ বাংলাদেশের নাম শোনেনি। আমার কাছেই প্রথম বাংলাদেশ সম্পর্কে জেনেছে। আমি ম্যাপ ধরে তাদের বুঝিয়েছি বাংলাদেশ। আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে ধারণা দিয়েছি। সবাই মন দিয়ে শুনেছে। বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়ার সামনে বাংলাদেশ সম্পর্কে বলেছি। ভালো লেগেছে, যখন দেখেছি আমার কথা সবাই শুনছে। আমার কথা মিডিয়াতে তুলে ধরছে। মনে হয়েছে নিজের দেশের জন্য কিছু করতে পেরেছি। এভাবে কাজের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।"
বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার মেয়ে নাজমুন নাহার এবারের অভিযাত্রা শুরু করেছেন ৬ আগস্ট। এই অভিযাত্রায় তিনি বুরুন্ডি, ডিআর কঙ্গো, সাউথ সুদান, নামিবিয়া, অ্যাঙ্গোলা সফর করেন। এখান থেকেই তিনি ১৫০ দেশ ভ্রমনের মাইলফলক অর্জন করবেন।










