আবার বন্ধের পথে শ্রীনগর-শারজাহ ফ্লাইট!
A
By A Monitor Report
Published: November 05, 2021 | 12:00 AM1 min read

গত মাসে জম্মু-কাশ্মীর সফরকালে বেশ ঢাকঢোল পিটিয়ে শ্রীনগর-শারজাহ সরাসরি ফ্লাইটের উদ্বোধন করেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।কিন্তু এর সপ্তাহ দুয়েক যেতে না যেতেই মুখ থুবড়ে পড়তে বসেছে সেই উদ্যোগ। পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে ভারতশাসিত কাশ্মীর থেকে সংযুক্ত আরব আমিরাতগামী এই ফ্লাইট।
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার বিষয়টি এরই মধ্যে ভারতের বেসামরিক বিমান পরিবহন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তান না বলে দেওয়ায় সাশ্রয়ী ভারতীয় এয়ারলাইন গো ফার্স্টের শ্রীনগর-শারজাহ ফ্লাইটের উপযোগিতা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে।
এর আগে, ২০০৯ সালে পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়া একপর্যায়ে বন্ধই হয়ে যায় শ্রীনগর-দুবাই ফ্লাইট।
Spread the word










