আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

ঢাকাঃ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে উপসাগরীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে যাত্রীদের ভ্রমণসূচিতে বড় ধরনের অনিশ্চয়তার প্রভাব ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতেও পড়েছে।
আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক অনেক বিমান সংস্থাকেই ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তন করতে হয়েছে।
এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার(১২ মার্চ) ২৪টি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার ৪টি, এমিরেটস (ইউএই) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (ইউএই) ২টি সহ মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
সবমিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৪১৯টি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র ঢাকা পোস্টকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭টি ফ্লাইট বাতিল হয়।
-B










