জেবেল বন্দরে আটকা বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা’
A
By A Monitor Report
Published: March 02, 2026 | 12:00 AM1 min read

ঢাকাঃ ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে রাষ্ট্রায়ত্ত পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
জাহাজে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম মাহমুদুল মালেক জানিয়েছেন, “জাহাজটি বর্তমানে জেবেল আলীর জেটিতে অবস্থান করছে। আমরা তাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছি। সকল নাবিকই ভালো আছেন এবং পরিবারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।”
জাহাজটি গত ২৭ ফেব্রুয়ারি মেসাইদ বন্দর থেকে ৩৮,৮০০ মেট্রিক টন স্টিল কয়েল নিয়ে জেবেল আলী বন্দরে পৌঁছায়।
বিএসসির বহরে বর্তমানে ৭টি জাহাজ রয়েছে। এর মধ্যে ‘জয়যাত্রা’ ছাড়া অন্য কোনো জাহাজ উপসাগরীয় অঞ্চলে অপারেশনাল নয়।
-B
Spread the word










